২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিতলমারীতে ইউপি চেয়ারম্যান আটক

চিতলমারী উপজেলা যুবলীগ সদস্য এবং বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্নাকে (৩২) পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে। রাত আটটার দিকে বড়বাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 04:37 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বাগেরহাট, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চিতলমারী উপজেলা যুবলীগ সদস্য এবং বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্নাকে (৩২) পুলিশ শুক্রবার গ্রেপ্তার করেছে। রাত আটটার দিকে বড়বাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চিতলমারী থানার উপ--পরিদর্শক মতিনুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার একই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মাসুদ সিকদারের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে আটক করা হয়েছে। এ মামলার আরও দুই আসামি আলী আজম ও বিল্লাল মোল্লাকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৯ জুন দুপুরে অহিদুজ্জামান বড়বাড়িয়া বাজারে মাসুদ সিকদারকে মারধর করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি সে সময় মাসুদের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে বাকি টাকা পরে দেওয়ার নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৩ ঘ.