২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোলে বিপুল পরিমাণ ক্রোকারিজ আটক

বেনাপোলে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ক্রোকারিজসহ তিন হাজার কেজি ইস্পাতের গৃহস্থালী সামগ্রী আটক করেছে বিডিআর। শুক্রবার কাস ইন্টারন্যাশনাল নামের একটি আমদানীকারক প্রতিষ্ঠানের কার্যালয় থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 04:22 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

যশোর, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেনাপোলে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ক্রোকারিজসহ তিন হাজার কেজি ইস্পাতের গৃহস্থালী সামগ্রী আটক করেছে বিডিআর। শুক্রবার কাস ইন্টারন্যাশনাল নামের একটি আমদানীকারক প্রতিষ্ঠানের কার্যালয় থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিআরের মেজর মঞ্জুরুল হাসান জানান, এসব সামগ্রী শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছিল। আটক মালামাল কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২০৩ ঘ.