ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যান্ত্রিক ত্র"টির কারণে টানা ছয় দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার জিয়া সারকারখানায় শুক্রবার বিকেল ৩টা থেকে আবার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক হাবিবুল্লা চেধৈুরী জানান, এমুনিয়া প্লান্টের কমপ্রেসার বেশি উত্তপ্ত হওয়ার কারণে ২৮ জুন থেকে সেখানে এমুনিয়া গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। মজুদ এমুনিয়া দিয়ে দুদিন উৎপাদন চালানো গেলেও ৩০ জুন থেকে কারখানা পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছিল। ছয় দিনের চেষ্টার পর এমুনিয়া প্লান্টের যান্ত্রিক ত্র"টি মুক্ত করার পর শুক্রবার বিকাল থেকে উৎপাদন আবার স্বাভাবিক হয়।
দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম কারখানাটির এই ছয় দিনে প্রায় চার কোটি টাকা ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৪৬ ঘ.
bdnews24