২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএমসি হাসপাতালের পরিচালককে ওষুধ প্রশাসনে বদলি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সরকার এম এ মতিনকে ঔষধ প্রশাসন পরিদপ্তরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগে প্রেষণে কর্মরত ৫ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সরকার এম এ মতিনকে ঔষধ প্রশাসন পরিদপ্তরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগে প্রেষণে কর্মরত ৫ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এসব নিয়োগ ও বদলির আদেশ দেয়। বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মনিরুজ্জামান হাওলাদারকে আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং-এ কাউন্সিলর (শ্রম) পদে নিয়োগ দেওয়া হয়েছে। ওই পদে কর্মরত বাংলাদেশ নৌ বাহিনীর লে. কমান্ডার এম এস রহমানকে নৌ বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. রকিবুল হাসানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপ-পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কোস্ট গার্ডে কর্মরত বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার সুলতান আহমেদ খান ও লে. কমান্ডার এম জুলহাস উদ্দিন আহমেদকে নৌ বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এমএইচবি/২০৩৯ ঘ.