২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ও তথ্য ফাঁকির দায়ে লবীর আট বছরের কারাদণ্ড

সাড়ে চার কোটি টাকা কর ফাঁকি এবং কর সংক্রান্ত তথ্য ফাঁকি দেওয়ার অপরাধে সাবেক বিএনপি সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগর লবীকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের সাজা দেওয়া হয়েছে। আয়কর রিটার্নে লবীর অঘোষিত টাকা বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১টা ২০মিনিটে বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাড়ে চার কোটি টাকা কর ফাঁকি এবং কর সংক্রান্ত তথ্য ফাঁকি দেওয়ার অপরাধে সাবেক বিএনপি সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগর লবীকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ২৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের সাজা দেওয়া হয়েছে। আয়কর রিটার্নে লবীর অঘোষিত টাকা বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ১টা ২০মিনিটে বিশেষ জজ আদালত-- ৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী। এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। আসামীর আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে। লবীকে গত ৬ ফেব্র"য়ারি বিকেলে যৌথ বাহিনীর সদস্যরা তার গুলশানের বাসভবন থেকে আটক করে। ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ--কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকার বিনিয়োগে প্রযোজ্য প্রায় সাড়ে চার কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি করেন। গত ৫ জুন মামলাটির অভিযোগ গঠন করা হয়। ৭ জুন থেকে ১৮ জুন পর্যন্ত মামলার সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষ হয়। মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন আদালতে তাদের সাক্ষ্য দিয়েছেন। একজন সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করেন। ২০ জুন ৩৪২ ধারায় লিখিত জবানবন্দীতে আদালতে লবী বলেছিলেন, "আমার বিরুদ্ধে কর ফাঁকির মামলা যে অভিযোগ আনা হয়েছে সেটা মিথ্যা। রূপসা ওভারসিরেজ এমডি থাকার কারণে আমার একাউন্টে টাকাগুলো জমা ছিল। ওটা একটা লিমিডেট কোম্পানী।" ২০০১ সালের নির্বাচনের পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুলনা-- ২ আসনটি ছেড়ে দিলে উপ--নির্বাচনে লবী সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব দেয় বিএনপি--জামায়াত জোট সরকার। এছাড়া ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের উপ--পরিচালক শিরিন পারভিন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে ২ কোটি ৬৯ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং জানা আয়ের বাইরে ২৪ কোটি ৯৭ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে লবী ও তার স্ত্রী খুশনুদ আসগরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন। রোববার একই আদালতে ওই মামলার অভিযোগ গঠন করার জন্য দিন ধার্য রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৩৫০ ঘ.