ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।
বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "একারণে হয়তো সাজা পাঁচ বছর থেকে বেড়ে ১৪ বছর হতে পারে।"
সকাল ১১টায় বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে হুদা দম্পতির বিরুদ্ধে দায়ের করার দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি চলাকালে বিএনপি নেতা নাজমুল হুদা এসব কথা বলেন।
অভিযোগ গঠন হবে কিনা এ প্রশ্নে রাষ্ট্র এবং আসামী পক্ষের যুক্তিতর্ক চলাকালে আসামীর কাঠগড়া থেকে ব্যারিস্টার নাজমুল হুদা বিচারককে উদ্দেশে করে বলেন, "এটা কি ক্যামেরা কোর্ট (গোপন আদালত)? এখানে কি গোপন ট্রায়াল (বিচার) হচ্ছে। দেশে আজ স্বাভাবিক পরিস্থিতি নেই। আমি দুর্নীতির দায়ে অভিযুক্ত
bdnews24