২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাক্তাই খালের দুই পাশে সড়ক নির্মাণ শুরু

নগরীর চাক্তাই খালের দুপাড়ে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এর নাম দেওয়া হয়েছে মেরিনার্স সড়ক। চাক্তাইখাল ও কর্ণফুলীর সংযোগস্থ্ল থেকে বহদ্দারহাট পর্যন্ত ৬ কিলোমিটার পর্যন্ত খালের দুই পাশে এই রাস্তা তৈরি করা হচ্ছে। প্রতি পাশের রাস্তা ২০ ফুট চওড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 06:55 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

চট্টগ্রাম জুলাই ০৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর চাক্তাই খালের দুপাড়ে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এর নাম দেওয়া হয়েছে মেরিনার্স সড়ক। চাক্তাইখাল ও কর্ণফুলীর সংযোগস্থ্ল থেকে বহদ্দারহাট পর্যন্ত ৬ কিলোমিটার পর্যন্ত খালের দুই পাশে এই রাস্তা তৈরি করা হচ্ছে। প্রতি পাশের রাস্তা ২০ ফুট চওড়া। বুধবার চাক্তাই চামড়া গুদাম এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে সড়ক দুটির নির্মাণ কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার উদ্দিন। সরকারের অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র বলেন, চাক্তাই খালের দুপাশে মেরিনার্স সড়ক নির্মিত হলে নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হবে। এদিকে, মহেশখাল ও তার সংযোগ খাল দখল করে খালের স্বাভাবিক স্রোতপ্রবাহে বিঘ