৪ জুলাই, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারের উপদেষ্টাদের কাজের বোঝা ভাগাভাগি করতে নীতিনির্ধারক পর্যায়ে লোক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কীভাবে, কাদের এবং কোন নাম দিয়ে নতুনদের সরকারে নেওয়া হবে সেই পথ এখনো ঠিক হয়নি।
বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, উপদেষ্টা পরিষদের আজকের (বুধবার) বৈঠকে নয়, এর আগে এক সভায় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। আইন মন্ত্রণালয় এর আইনগত দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছে। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের কাছে এ বিষয়ে পরামর্শ চাওয়া হতে পারে।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধির কোন সুযোগ নেই। আইন মন্ত্রণালয় থেকে ল'কমিশনের কাছে উপদেষ্টা পরিষদের সংখ্যা বৃদ্ধি করার যায় কি না সে বিষয়ে মত চাওয়া হয়েছিল। কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টার সংখ্যা বৃদ্ধি করা যাবে না। অথচ সরকারের নিয়মিত কাজ সামাল দেওয়ার জন্য সংখ্যা বাড়ানো খুবই জরুরি। এ অবস্থায় সরাসরি উপদেষ্টা না করে অন্য কোন নামে নতুনদের নিয়ে সরকারের পরিধি বাড়ানোর বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন।
প্রেস সচিব বলেন, কী পদ্ধতিতে লোক নেওয়া হবে, পদগুলোর নাম কি হবে, সংখ্যা কত হবে, তাদের পদমর্যদা, কোন পর্যায়ের সিদ্ধান্ত তারা নিতে পারবেন
bdnews24