২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গম আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের ১৬ বছর কারাদণ্ড

কাজ না করে প্রকল্পের জন্য বরাদ্দ করা গম আত্মসাৎ করার দায়ে পটুয়াখালীর ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও সদস্য সোহরাব হোসেনকে ১৬ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

পটুয়াখালী, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাজ না করে প্রকল্পের জন্য বরাদ্দ করা গম আত্মসাৎ করার দায়ে পটুয়াখালীর ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও সদস্য সোহরাব হোসেনকে ১৬ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকালে পটুয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক তাপস কুমার দে এ রায় দেন। রায়ে অভিযুক্ত দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ছোট বিঘাই ইউনিয়নের মানিক কেরানী খাল পুনঃখনন প্রকল্পের কাজ না করে ৩৮ টন গম উত্তোলন করে তা আত্মসাৎ করার অভিযোগে ২০০২ সালে দুর্নীতি দমন ব্যুরোর (বর্তমানে বিলুপ্ত) উপ পরিচালক আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিদি/এমআই/২০৪১ ঘ.