২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচজন নতুন ইউএনও নিয়োগ, দুজনকে বদলি

মাঠ পর্যায়ের প্রশাসনে বেশ কিছু রদ বদল করা হয়েছে বুধবার। বিভিন্ন উপজেলায় পাঁচজন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ করা হয়েছে, পাশাপাশি আরো দুজন ইউএনওকে বদলি করা হয়েছে নতুন কর্মস্থলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাঠ পর্যায়ের প্রশাসনে বেশ কিছু রদ বদল করা হয়েছে বুধবার। বিভিন্ন উপজেলায় পাঁচজন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ করা হয়েছে, পাশাপাশি আরো দুজন ইউএনওকে বদলি করা হয়েছে নতুন কর্মস্থলে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বুধবার এসব নিয়োগের আদেশ জারি করা হয়েছে। এই আদেশে রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মু. জসিম উদ্দিন খানকে সাতক্ষীরার কালিগঞ্জ, বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খন্দকার নাজমুল হুদা শামীমকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাজী আবু তাহেরকে লালমনিরহাটের পাটগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ ইফতেখার হোসেনকে গাইবান্ধা সদর এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. নায়ের আলীকে গোপালগঞ্জের কোটালীপাড়ার ইউএনও নিয়োগ করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটির বাঘাইছড়ির ইউএনও রণজিৎ কুমারকে পটুয়াখালীর কলাপাড়া এবং লালমনিরহাটের পাটগ্রামের ইউএনও ফজলুল কবিরকে দিনাজপুরের খানসামার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/২০৫৮ ঘ.