২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপি থেকে আরিফ মাইনউদ্দিনের পদত্যাগ

আরিফ মাইনউদ্দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমন্ডলীর সদস্য-পদ ত্যাগ করেছেন। বুধবার তার পদত্যাগপত্র দলের সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর কাছে পাঠিয়ে দিয়েছেন । আরিফ মাইনুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বিলুপ্ত কোনো দলে আমি থাকতে চাইনা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আরিফ মাইনউদ্দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমন্ডলীর সদস্য-পদ ত্যাগ করেছেন। বুধবার তার পদত্যাগপত্র দলের সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর কাছে পাঠিয়ে দিয়েছেন । আরিফ মাইনুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। বিলুপ্ত কোনো দলে আমি থাকতে চাইনা।" জানা গেছে, ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বাধীন নতুন দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আরিফ মাইনউদ্দিন। গত ২৭ জুন অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীসহ ১৩ সদস্যকে বাদ দিয়ে ১১ সদস্যের নতুন সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন এলডিপি সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী। ওই তালিকায় আরিফ মাইনউদিনেরও নাম ছিল। তবে তিনি সেই তালিকায় নিজের নাম দেখে প্রতিবাদ করেছিলেন। ওই দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছিলেন, ''আমি কোনো গ্র"পিংয়ে নেই। বিভেদের রাজনীতি আমি পছন্দ করি না। যে দলে বিভেদ ও গ্র"পিং আছে, সেখানে আমি নেই।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসি/১৬৩০ ঘ.