বান্দবান, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বান্দরবান জেলা কারাগারে মঙ্গলবার নুর হোসেন মজুমদার (৭৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
কারাগার সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত হাজতি বান্দরবানের লামা উপজেলার নুর হোসেন মজুমদারকে প্রায় দেড় মাস আগে জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
বান্দরবান কারাগারের জেলার মো. মজিবুর রহমান জানান, মঙ্গলবার বুকে ব্যথা শুরু হলে দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৫২৫ ঘ.
bdnews24