২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়মিত বেতনের দাবিতে বগুড়ায় যুব উন্নয়ন প্রকল্প কার্যালয় ঘেরাও

নিয়মিত বেতন ভাতার দাবিতে বগুড়া যুব উন্নয়ন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ৭০ কর্মকর্তা-কর্মচারী বুধবার উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও করে চারঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 09:30 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

বগুড়া, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নিয়মিত বেতন ভাতার দাবিতে বগুড়া যুব উন্নয়ন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ৭০ কর্মকর্তা-কর্মচারী বুধবার উপ-পরিচালকের কার্যালয় ঘেরাও করে চারঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করেছেন। কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, আত্মকর্মসংস্থান প্রকল্পের অধীনে ২০০৩ সালে তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। তবে পদায়ন না হওয়ায় তারা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন না। বুধবার এর প্রতিবাদে ধর্মঘট শুরু করলে এক পর্যায়ে উপ-পরিচালক উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করবেন বলে আশ্বাস দেন। তারপরা দুপুর একটার দিকো ধর্মঘট প্রত্যাহার করে নেন কর্মকর্ত-কর্মচারীরা। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক এসএম কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " তারা তাদের বেতন ভাতার সমস্যা সমাধানের দাবি নিয়ে এসেছিলেন। তাদের বিষয়টি উধ্বর্তন কর্মকর্তাকে জানানো হয়েছে।" তিনি আরও বলেন, "সারা দেশে রাজস্ব খাতে স্থানান্তর করা আত্মকর্মসংস্থানের ২৮০০ কর্মকর্তা-কর্মচারীর পদায়ন না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসি ১৫১৫ ঘ.