২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের উদ্যোগ

জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় দুমাস আগে কাউন্সিল গঠন সংক্রান্ত একটি খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, " ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তা কাউন্সিল রয়েছে। বাংলাদেশেও এর আগে এ ধরনের কাউন্সিল ছিল। কিন্তু সক্রিয় ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 06:19 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় দুমাস আগে কাউন্সিল গঠন সংক্রান্ত একটি খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, " ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তা কাউন্সিল রয়েছে। বাংলাদেশেও এর আগে এ ধরনের কাউন্সিল ছিল। কিন্তু সক্রিয় ছিল না।" উপদেষ্টা বলেন, " জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোন বিষয়ে নিরাপত্তা কাউন্সিল সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সরাসরি আলোচনা করার পথ সৃষ্টি হবে। কাউন্সিল গঠন করা সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রায় দুই মাস আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে।" এক প্রশ্নের উত্তরে ব্যারিষ্টার মইনুল বলেন, নির্বাহী আদেশেই এ কাউন্সিল গঠন করা সম্ভব। কাউন্সিল গঠন করা হলে এর প্রধান ও সদস্য কারা হবেন জানতে চাওয়া হলে তিনি বলেন , "এ মহুর্তে আমি বলতে পারবো না। প্রস্তাবের খসড়া দেখে বলতে হবে।" এ ব্যাপারে বিস্তারিত জানতে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। ফাহিম মুনয়েমের সঙ্গে টেলিফোনে যোগযোগ করা হলে তিনি বলেন,"এ মহুর্তে বিষয়টি আমার জানা নেই।" প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "প্রস্তাবিত খসড়ায় প্রধান উপদেষ্টাকে প্রধান করে নিরাপত্তা কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে। এছাড়া তিন বাহিনীর প্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কাউন্সিলের সদস্য থাকবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জিএনএ/১২০০ ঘ.