কুষ্টিয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়া সীমান্তে দুই দল চোরাচালানির মধ্যে সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে।
এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে একটি চোরাচালানি দলের নেতা নান্নু দলবলসহ পিতলের বস্তা ভারতে পাচার করতে যাচ্ছিলেন। ওই সময় মহিষকুন্ডি গ্রামে প্রতিপক্ষ শফিকুল গ্র"পের ১৫/১৬ জন পিতলের বস্তা কেড়ে নেওয়ার চেষ্টা চালালে সংঘর্ষ বেঁধে যায়।
দুই দল চোরাচালানির ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলিতে মাঙ্গন (৩০), নান্নু (৩৫) শফিকুল (২৮), মিঠু (২৪) সাদেক (৩২) ও আলী (৩০) নামের ছয় জন আহত হন বলে স্থানীয় সূত্রগুলো জানায়।
নাম প্রকাশ না করার শর্তে মহিষকুন্ডি গ্রামের কয়েকজন জানান, সংঘর্ষের সময় ব্যাপক গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। তবে তারা ভয়ে ঘর থেকে বের হননি।
বিডিআরের ৩২ রাইফেলস ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার আবুল কালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও কাউকে পাওয়া যায়নি। তার ধারণা, গ্রেপ্তার এড়াতে আহতরাও গা ঢাকা দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৩ ঘ.
bdnews24