২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. তাহের হত্যা মামলায় বাদীসহ চার জনের সাক্ষ্যগ্রহণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় বাদীসহ চার জনের সাক্ষ্য নিয়েছে আদালত। মঙ্গলবার রাজশাহীর বিশেষ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লার আদালতে বাদী ও ড. তাহেরের ছেলে সানজিদ আহমেদ হিমেল, ড. তাহেরের ভাগ্নে জিয়াউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রবিউল ইসলাম ও কামাল মোস্তফার সাক্ষ্য নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

রাজশাহী, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় বাদীসহ চার জনের সাক্ষ্য নিয়েছে আদালত। মঙ্গলবার রাজশাহীর বিশেষ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মোল্লার আদালতে বাদী ও ড. তাহেরের ছেলে সানজিদ আহমেদ হিমেল, ড. তাহেরের ভাগ্নে জিয়াউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রবিউল ইসলাম ও কামাল মোস্তফার সাক্ষ্য নেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়। আগামী ১২ জুলাই পর্যন্ত প্রতি কার্য দিবসে সাক্ষ্য গ্রহণ চলবে। মামলায় মোট ছয় জনকে সাক্ষী করা হয়েছে। রাবি শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রশিবির নেতা মাহবুবুল আলম সালেহীসহ অভিযুক্ত ছয় জনকেই মঙ্গলবার আদালতে হাজির করা হয়। ২০০৬ সালের ৩ ফেব্র"য়ারি রাবি ক্যাম্পাসে ড. তাহেরের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সানজিদ আহমেদ বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের এক বছর পর গত ১৮ মার্চ মিয়া মহিউদ্দিন, মাহবুবুল আলম সালেহী, তাহের আহমেদের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর, তার ভাই ছালাম, তাদের বাবা আজিমউদ্দিন ও আত্মীয় নাজমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা আচানুল কবীর। গত ১১ জুন আদালতে ছয় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৯ ঘ.