২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের গাংনীতে ভূমি অফিস লক্ষ করে বোমা হামলা

গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন ভূমি অফিস লক্ষ করে মঙ্গলবার দুপুরে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অবশ্য কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 07:18 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

মেহেরপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন ভূমি অফিস লক্ষ করে মঙ্গলবার দুপুরে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অবশ্য কেউ হতাহত হয়নি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, দুপুর ১২টার দিকে ২/৩ জন অজ্ঞাত সন্ত্রাসী ইউনিয়ন ভূমি অফিস লক্ষ করে দুটি বোমা ছুড়ে মারে। একটি বোমা অফিসের পাশেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধারের পর নিষ্ক্রিয় করে পুলিশ। কারা কেন এ বোমা হামলা চালিয়েছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৫ ঘ.