চট্টগ্রাম, ২ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সত্যবীর দেওয়ানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার পার্বত্য জেলা ও দায়রা জজ আদালতের ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহিউদ্দিন আহমেদ এ রায় দেন।
সরকার পক্ষের আইনজীবী এনামুল হক জানান, জরুরি বিধিমালায় দায়ের করা এ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে সত্যবীর দেওয়ানকে ১০ বছর এবং গুলি রাখার দায়ে আরো ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণীতে বলা হয়, যৌথ বাহিনীর সদস্যরা গত ১৮ ফেব্র"য়ারি রাতে সত্যবীর দেওয়ানকে তার রাঙামাটির বাসা থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। তদন্ত শেষে গত ৮ মার্চ এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
এনামুল হক আরো জানান, আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য শোনার পর সত্যবীর দেওয়ানকে অভিযুক্ত করে এ রায় দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24