২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলাম বাবুলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ গঠন

যমুনা গ্র"পের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার মালিক নুরুল ইসলাম বাবুল ও একই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১ আগস্ট এ মামলায় সাক্ষ্য নেয়ার দিন হিসেবে ধার্য হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 10:50 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যমুনা গ্র"পের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার মালিক নুরুল ইসলাম বাবুল ও একই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১ আগস্ট এ মামলায় সাক্ষ্য নেয়ার দিন হিসেবে ধার্য হয়েছে। সোমবার দুপুরে ঢাকা মহানগরের ৭ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. নূরুজ্জামান অভিযুক্তদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন। এ সময় তাদের বিরুদ্ধে অভিযোগটি পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। এর আগে বাবুলসহ অন্য অভিযুক্তদের পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেয়ার আবেদন জানান। অব্যাহতি চেয়ে তারা বলেন, এ মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক। মামলার বিবরনে জানা যায়, ২০০৪ সালের ১৫ ফেব্র"য়ারি রাজধানীর কুড়িলের জনৈক জমির আলী ও তার লোকজনদের মারধর করে ও বোমা বিস্ফোরন ঘটিয়ে তার সম্পত্তি অভিযুক্তরা জবর দখল করে । ওই বছরেরই ২১ মার্চ জমির আলী বাবুলসহ চারজনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফসিহুর রহমান চলতি বছরের ২৮ ফেব্র"য়ারি ভূমি জবরদখল ও বোমা বিস্ফোরনের অভিযোগে চারজনকে অভিযুক্ত করে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করেন। ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব দিয়ে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ (২) ধারায় নুরুল ইসলাম বাবুলকে গেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসি/১৬৪২ ঘ.