২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজির মামলা

সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিনসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে রোববার সাভারে আমলি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা হকার্স লীগ সভাপতি আব্দুল কাদের মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন, পৌর হকার্স দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব উল্লাহ বাবু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 08:36 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সাভার, জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিনসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে রোববার সাভারে আমলি আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সাভার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা হকার্স লীগ সভাপতি আব্দুল কাদের মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন, পৌর হকার্স দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব উল্লাহ বাবু। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ৫ ও ৯ অক্টোবর সাভার বাজার বাসস্ট্যান্ডের শাহজালাল মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢাকা