২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুফুর কুলখানিতে যোগ দিলেন শেখ হাসিনা

বঙ্গবন্ধুর মেজো বোন এবং কারাবন্দী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মা আসিয়া খাতুনের কুলখানি রোববার বিকেলে অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধুর মেজো বোন এবং কারাবন্দী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মা আসিয়া খাতুনের কুলখানি রোববার বিকেলে অনুষ্ঠিত হয়। বনানীতে শেখ সেলিমের বাসায় অনুষ্ঠিত ফুফুর কুলখানিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যোগ দেন। ৫টা ১০ মিনিটে তিনি ওই বাসায় পৌঁছান। কুলকানিতে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ, সৈয়দা সাজেদা চৌধুরী ও মতিয়া চৌধুরী, সুলতান মোহাম্মদ মনসুর, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, আব্দুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। তবে সংস্কারবাদী বলে পরিচিত দলের নেতাদের মধ্যে আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত ও মুকুল বোস ছিলেন না। কুলখানি শেষ করে শেখ হাসিনা রাত ৯টার দিকে বাসা থেকে বের হন। সাংবাদিকরা এ সময় তাকে ঘিরে ধরে নানা প্রশ্ন করলেও তিনি কোন জবাব দেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচএস/এমএইচবি/২২০৪ ঘ.