২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরবের ছায়াতলে উদ্ভাসিত ঢাকা বিশ্ববিদ্যালয়

স্মৃতি আর বিস্মৃতির সড়ক ধরে হেঁটে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সমন্বিত মনন ও বিবেকের জাগ্রত প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই উদযাপন করছে তার ৮৭ তম জন্মদিন। রোববার এ আয়োজনে বর্তমানদের আনন্দিত সঙ্গী হয়েছেন অগণন অগ্রজেরা। ১৯২১ সালে ১২ টি বিভাগ, তিনটি অনুষদ, ৬০ জন শিক্ষক আর ৮৭৭ জন শিক্ষার্থী নিয়ে যে বাতিঘর জ্বলে উঠেছিল সেদিন আজও তা অমলিন। আলোকের তীব্রচ্ছটা না থাকলেও এই বিশ্ববিদ্যালয় এখনো ৩০ হাজার ছাত্র--ছাত্রী , ১৩০০ শিক্ষক, ৫১টি বিভাগ, ৯টি ইন্সটিটিউট নিয়ে ঐতিহ্যের অহংকারে সমুজ্জ্বল। ছবি: ফিরোজ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 10:37 AM

Updated : 26 Apr 2022, 02:30 PM