২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গ্রেপ্তার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী ভূমি কর্মকর্তা আবু মোন্নাফ(৫২) ও সাবেক তহশীলদার মো. সৈয়দ মুসা(৬৬) এর বিরুদ্ধে রোববার সকালে সাভার থানায় একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সাভার, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষের টাকাসহ গ্রেপ্তার সহকারী ভূমি কর্মকর্তা আবু মোন্নাফ(৫২) ও সাবেক তহশীলদার মো. সৈয়দ মুসা(৬৬) এর বিরুদ্ধে রোববার সকালে সাভার থানায় একটি মামলা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে পৌর এলাকার জালেশ্বর মহল্লার মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক আলমগীর হোসেন। জালেশ্বর মহল্লার মিজানুর রহমান, আমান উল্লাহ্ ও এসএম রেজাউল করিম জমির নামজারী ও খারিজ করার জন্য মোন্নাফ ও সৈয়দ মুসা এক লাখ ১৯ হাজার টাকা দাবি করেন মামলায় অভিযোগ করা হয়। এরমধ্যে ৬২ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়া হবে বলে জানান মিজান, আমান ও রেজাউল। ইতিমধ্যে ঘুষ দাবির ওই ঘটনা তারা যৌথবাহিনীকে জানান। পরে শনিবার বিকালে আরও ৫৫ হাজার টাকা লেনদেনের সময় ভূমি অফিসের সামনে একটি কম্পিউটার দোকানে যৌথবাহিনী অভিযান চালিয়ে সৈয়দ মুসা ও মোন্নাফকে গ্রেপ্তার করে। শনিবার গভীর রাতে তাদের থানায় হস্তান্তর করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬১৩ ঘ.