২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের ঘরের দরজায় দুর্নীতি দমন কমিশনের নোটিশ

দুর্নীতি দমন কমিশন থেকে পাঠানো নোটিশ গ্রহণ না করায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গ্রামের বাড়ির ঘরের দরজায় তা টানিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 09:14 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

চাঁদপুর, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশন থেকে পাঠানো নোটিশ গ্রহণ না করায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গ্রামের বাড়ির ঘরের দরজায় তা টানিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতি কমিশনের কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তারা রোববার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের কচুয়ায় তার গ্রামের বাড়ির ঘরের দরজায় নোটিশটি টানিয়ে দেন। দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমান ভুঁইয়া জানান, মিলনকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি তা গ্রহণ না করায় তার গ্রামের বাড়ি ১১নং দক্ষিণ গোহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে নোটিশটি টানিয়ে দেয়া হয়। এর আগে শনিবার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ চার বিএনপি নেতাকে তলব করে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। তাদেরকে আগামী সোমবার কমিশনের কুমিল্লা কার্যালয়ে হাজির হতে বলা হয় ওই চিঠিতে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫০৬ ঘ.