২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডাকাতিকালে তিন যুবক গ্রেপ্তার

বিশ্বনাথ উপজেলার কারিকোণা গ্রামে ডাকাতির সময় তিন যুবককে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 05:22 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সিলেট, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিশ্বনাথ উপজেলার কারিকোণা গ্রামে ডাকাতির সময় তিন যুবককে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃতরা হল, সিলেটের গোয়াইনঘাট উপজেলার দেলোয়ার (২২), কুমিল্লার হোমনা উপজেলার রিপন মিয়া (২৬) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আহমদ আলী (২৪)। বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, শনিবার দুপুরে গ্রামের ফারুক মহল নামে একটি বাড়িতে ৪/৫ জন যুবক ঢুকে গ্রিল কাটতে শুরু করলে আশপাশের লোকজন তাদের তিন জনকে ধরে থানায় খবর দেয়। বাকিরা পালিয়ে যায়। ঘটনার সময় ওই বাড়ির কোনও বাসিন্দা ছিলেন না। ঘরটি তালাবদ্ধ ছিল। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে চেষ্টা পুলিশ তৎপর রয়েছে বলে মনিরুল ইসলাম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/এমআই/