খুলনা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর ময়লাপোতা ও নিরালা আবাসিক এলাকায় দুটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে ২৪ জনকে উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদকাসক্তদের নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক কেন্দ্রের মালিককে। পৃথক অভিযানে নগরীর একটি ক্লিনিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মহানগর হাকিম মো. আতিকুল হকের নেতৃত্বে শনিবার আদালতের ওই অভিযান পরিচালিত হয়।
আতিকুল হক জানান, নগরীর ময়লাপোতা এলাকায় দৃষ্টি ক্লিনিকে অভিযান চালিয়ে আদালত দেখতে পায়, সেখানে রোগীদের শিকল দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি তাদের ওপর শারিরীক নির্যাতনের অভিযোগও পাওয়া যায়। আদালত সেখান থেকে ২০ জন রোগীকে উদ্ধার এবং নিরাময় কেন্দ্রের মালিক মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে।
পরে নগরীর নিরালায়
bdnews24