২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

নগরীর ডবলমুরিং এলাকা থেকে শুক্রবার রাতে ধর্ষণ এবং এতে সহায়তার অভিযোগে এক নারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নগরীর ডবলমুরিং এলাকা থেকে শুক্রবার রাতে ধর্ষণ এবং এতে সহায়তার অভিযোগে এক নারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোলায়মান খান (৪০), শফিক মিয়া (২০), মো. নবী (২৪), সালাহউদ্দিন (২৩) ও নুপূর (২৫)। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, ধর্ষিতার পিতার অভিযোগের ভিত্তিতে ডবলমুরিং এর পলি ম্যানশন থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। ওই বাসা থেকে ছয় বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ওই কর্মকর্তা জানান। নুপূর র‌্যাবকে জানায়, গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে সে ১৫ বছর বয়সী ওই কিশোরীকে বাসায় নিয়ে আসে। পরে চার ব্যক্তি তাকে কয়েকদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। এ বিষয়ে ডবলমুরিং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এদিকে, নগরীর মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের অপর একটি দল শুক্রবার রাত ১২টার দিকে সোনালী পরিবহন সংস্থা থেকে হত্যা মামলার আসামী ইয়ার মাহমুদ বাচ্চু ওরফে বাচুয়াকে (২৮) গ্রেপ্তার করেছে। র‌্যাব কর্মকর্তা শরিফুল জানান, বাচ্চুর বিরুদ্ধে রাউজান থানায় চারটি, হাটহাজারী থানায় একটি এবং নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা রয়েছে। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/১৯২৫ ঘ.