চট্টগ্রাম, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের কুমিরায় পিএইচপি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করার সময় শুক্রবার সকালে ক্রেন থেকে দস্তার বস্তার পড়ে নুরুল ইসলাম (৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত নুরুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার পিরোজপুর উপজেলায়।
সীতাকুন্ড থানার দায়িত্বরত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকাল সাড়ে এগারটার দিকে কারখানায় কাজ করার সময় ক্রেনের উপর থেকে দস্তা বোঝাই একটি বস্তা নুরুল ইসলামের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমএআর/জেকে/২৩৩১ ঘ.
bdnews24