২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে চুক্তিভিত্তিক চাষাবাদে মিটতে পারে দেশের কাঁচামাল সঙ্কট

হিমায়িত খাদ্য ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে মিয়ানমারে জমি ভাড়া নিয়ে আবাদ শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মিয়ানমারে চুক্তিভিত্তিক চাষাবাদের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান কৃষি পণ্যের চাহিদাও মেটানো সম্ভব। বাংলাদেশ-মিয়ানমার বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এ প্রসঙ্গে বলেন, "কাঁচামালের ঘাটতি থাকায় আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হিমায়িত খাদ্য ও কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে মিয়ানমারে জমি ভাড়া নিয়ে আবাদ শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মিয়ানমারে চুক্তিভিত্তিক চাষাবাদের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান কৃষি পণ্যের চাহিদাও মেটানো সম্ভব। বাংলাদেশ-মিয়ানমার বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক এ প্রসঙ্গে বলেন, "কাঁচামালের ঘাটতি থাকায় আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি না। আমাদের প্রধান সমস্যা চাষযোগ্য জমির অভাব। জনসংখ্যা বাড়ার কারণে জমির পরিমাণ দিনদিন কমছে।" তিনি আরও বলেন, "মিয়ানমারে বিপুল পরিমাণ জমি অব্যবহৃত অবস্থায় রয়েছে। চিংড়ি চাষ ও বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের জন্য আমরা এসব জমি ব্যবহার করতে পারি।" ২০০৪ সালে চুক্তিভিত্তিক চাষাবাদের বিষয়ে দুই দেশের সরকার নীতিগতভাবে সম্মত হয় জানিয়ে সৈয়দ মাহমুদুল হক বলেন, পরে বিষয়টি আর এগোয়নি। গতমাসে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী মিয়ানমার সফরে গিয়ে প্রস্তাবটি পুনরুজ্জীবিত করেন। সেদেশের সরকারের কাছে চুক্তিভিত্তিক চাষাবাদের বিষয়ে একটি প্রস্তাব দেন তিনি। ওই প্রস্তাবে প্রতি একর জমির জন্য ৮ থেকে ২৫ ডলার দেওয়ার কথা বলা হয়। "আমাদের দেশের কারখানাগুলোর মোট উৎপাদন ক্ষমতা বছরে প্রায় দুই লাখ টন। কিন্তু কৃষকরা এর মাত্র ২৫ শতাংশ কাঁচামাল সরবরাহ করতে পারেন।"