২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে: মইনুল হোসেন

বাংলাদেশ স্কাউট - এর শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত 'জাম্বুরি অন দ্য ট্রেন' কর্মসূচির উদ্বোধন করে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, তরুণদেরকে শৃঙ্খলার শিক্ষা নিয়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ স্কাউট - এর শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত 'জাম্বুরি অন দ্য ট্রেন' কর্মসূচির উদ্বোধন করে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, তরুণদেরকে শৃঙ্খলার শিক্ষা নিয়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। শুক্রবার কমলাপুর রেলস্টেশনে জাম্বুরিতে অংশ নেওয়া স্কাউটদের উদ্দেশ্যে উপদেষ্টা এ কথা বলেন। ভারত ও নেপালের স্কাউটদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ভারত ও নেপালের স্কাউটরা এদেশে এসে অভিজ্ঞতা নিয়ে যাবে। তাদের সঙ্গে এদেশের স্কাউটদের হৃদ্যতা গড়ে উঠবে। এভাবে পারস্পারিক বিনিময় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন শুরু হয় ১৯০৭ সালে। এ বছর শতবর্ষ পূর্তি উদযাপন করতে বিশ্ব স্কাউট সংস্থা নানা কর্মসূচি পালন করছে। বাংলাদেশে স্কাউটের শতবর্ষে 'জাম্বুরি অন দ্য ট্রেন' কর্মসূচি পালন করছে। বাংলাদেশ স্কাউটসের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্কাউটের প্রধান কমিশনার মো. ফজলুর রহমান, মোহাম্মদ মাহবুবুজ্জামানও বক্তব্য রাখেন। বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে এই জাম্বুরি অন দ্য ট্রেন শুরু হয়েছে। দ্বিতীয় দিন শুক্রবার সকালে ট্রেনটি ঢাকায় কমলাপুল রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরের পর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামী ২ জুলাই ট্রেনটি দিনাজপুরে গিয়ে পৌঁছবে। পথে বিভিন্ন স্থানে থামবে এবং স্কাউটরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিতে প্রায় তিন হাজার স্কাউট অংশ নিচ্ছেন। ভারত ও নেপাল থেকে আসা স্কাউট প্রতিনিধি দলের সদস্যরাও এতে অংশ নিচ্ছেন। ট্রেনে জাম্বুরি দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন স্কাউটরা। মনিরুজ্জামান ও রকিবুল ইসলাম বলছিলেন, চট্টগ্রাম থেকে শুরু হওয়া এ ভ্রমণ তারা খুব উপভোগ করছেন। এর আগে ট্রেন-ভ্রমণ করলেও প্রায় সপ্তাহ ধরে ট্রেন-ভ্রমণ এবং দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্দে যাওয়ার সুযোগ আগে কখনো হয়নি। বাংলাদেশ স্কাউটসের সভাপতি বলেন, ছয়দিনে ৮ শ কিলোমিটার পথ ট্রেনে ভ্রমণ করবেন