২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মিয়ানমারের ১১ নাগরিক গ্রেপ্তার

সদর উপজেলার রেইছা এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে মিয়ানমারের ১১ জন নাগরিককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

বান্দরবান, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার রেইছা এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে মিয়ানমারের ১১ জন নাগরিককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন, রশিদ, আবুল কালাম, ইসমাইল, নেজাম, জলিম, আলম, সোনালী, আবুল হোসেন, মনির আহম্মদ, মো. ইসমাইল এবং বাড়ো। গ্রেপ্তারের পর তাদের পুলিশে তুলে দেওয়া হয়। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক শাহ আলম জানান, বৈধ কাগজপত্র না থাকায় মিয়ানমারের ওই নাগরিকদের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছে। নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল শুক্রবার সকালে রেইছা এলাকায় অভিযান চালিয়ে ওই ১১ জনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসবাদে তারা সেনাবাহিনীকে জানায়, কিছু দিন আগে তারা নাইক্ষ্যংছড়ি সীমান্ত হয়ে বাংলাদেশে ঢোকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬০৩ ঘ.