বান্দরবান, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- থানচি উপজেলার খিবুরিপাড়া এলাকা থেকে অপহৃত ডানিডা কর্মকর্তা হোসেন শহীদ সুমনের সন্ধান চার দিনেও মেলেনি। শুক্রবার সকালে আরও দুই প্লাটুন সেনাসদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। এদিকে বৃহস্পতিবার সন্দেহভাজন স্থানীয় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার গাড়িচালক হানিফকে উদ্ধারের পর অভিযান জোরদার করা হয়। খিবুরিপাড়াসহ আশপাশের এলাকা ঘিরে চিরুনী অভিযান চালানো হচ্ছে।
অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার স্থানীয় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান ওই সেনা কর্মকর্তা। তারা হলেন, অংথোয়াইচিং, হ্লাথোয়া প্র" এবং অংক্যনু।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, মুক্তিপণের মাধ্যমে অর্থ আদায়ের জন্য ১২ জনের একটি দল ওই অপহরণকাণ্ড ঘটায় বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। তারা নিজেরাও এর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
আমাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল জানান, বান্দরবানে বৃহস্পতিবার সন্দেহভাজন তিন জন গ্রেপ্তারের কথা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোখলেস উর রহমানও জানিয়েছেন।
বিভাগীয় কমিশনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, "উদ্ধার কার্যক্রম চলছে। তবে বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাজে কিছুটা বিঘ
bdnews24