২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পত্তির হিসাব গোপনের মামলায় ইকবাল হাসান মাহমুদের বিরুদ্ধে অভিযোগপত্র

সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার পরিবাবের সদস্যদের বিরুদ্ধে ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার পরিবাবের সদস্যদের বিরুদ্ধে ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। গত ২১ মার্চ কমিশনের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় টুকুর বিরুদ্ধে সম্পত্তির হিসাব গোপন ও অর্জিত আয়ের উৎস গোপনের অভিযোগে এই মামলা দায়ের করেন। মামলার অন্য অভিযুক্তরা হলেন- ইকবাল হাসান মাহমুদের স্ত্রী রোমানা মাহমুদ টুকু, ছেলে আবেদ হাসান মাহমুদ টুকু ও মেয়ে সারা হাসিন মাহমুদ টুকু। অভিযোগপত্রে বলা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু তার সম্পত্তির বিবরণীতে যে পরিমাণ সম্পত্তির তথ্য দিয়েছেন তাতে চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব গোপন করা হয়েছে। ওই সম্পত্তির উৎসও গোপন করেছেন তিনি। তদন্তে এ বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২২২০ ঘ.