২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার

সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ভাদাইল দক্ষিণপাড়া এলাকার একটি ফোন-ফ্যাক্সের দোকান থেকে বৃহস্পতিবার অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

সাভার, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নের ভাদাইল দক্ষিণপাড়া এলাকার একটি ফোন-ফ্যাক্সের দোকান থেকে বৃহস্পতিবার অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকানটিতে বসে সন্ত্রাসীরা অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল বলে পুলিশ দাবি করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ভাদাইল এলাকার জামাল উদ্দিনের ছেলে দোকান মালিক মাসুদ রানা (২৫), আলতাফ হোসেন মণ্ডলের ছেলে মুক্তার হোসেন (২২), সেকান্দার আলী ব্যাপারীর ছেলে রতন ব্যাপারী (২২), জামগড়া এলাকার আনছারুল হকের ছেলে সুমন মিয়া (২৪) ও আবুল গণির ছেলে নাছির খান (২৪)। অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী উপ পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজকে জানান, সন্ত্রাসীরা বৈঠক করছে বলে গোপন সূত্রে খবর পেয়ে দুপুরে দোকানটিতে অভিযান চালানো হয়। ওই সময় সুমন মিয়ার দেহ তল্লাশি চালিয়ে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও নাছির খানের দেহ তল্লাশি চালিয়ে একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৯ ঘ.