২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

বাঁশখালী উপজেলার সরল গ্রামে ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদের বাড়ি থেকে বৃহস্পতিবার দুটি এলজি ও একটি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)- বাঁশখালী উপজেলার সরল গ্রামে ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদের বাড়ি থেকে বৃহস্পতিবার দুটি এলজি ও একটি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোর পাঁচটায় র‌্যাব এর একটি দল আমিনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। ওই সময় পরিত্যক্ত ওই বাড়ির ধানের গোলায় অস্ত্রগুলো পাওয়া যায়। এ ঘটনায় বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। উদ্ধার করা অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এফআই/আরএ/এমআই/১৮৩১ ঘ.