রাজশাহী, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক সাংসদ নাদিম মোস্তফার বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলার রায় ঘোষণার দিন পিছিয়েছে।
রায় ঘোষণার ধার্য দিন বৃহস্পতিবার রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল ইসলাম আগামী ৪ জুলাই রায়ের নতুন তারিখ ধার্য করেন।
দুস্থদের জন্য বরাদ্দ করা ২২টিন গত ২৫ ফেব্র"য়ারি পুঠিয়ার একটি বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ওই বাড়ির মালিক জানান, টিনগুলো তিনি কিনে নিয়েছিলেন।
ওই ঘটনায় রাজশাহী-৪ পুঠিয়া-দুর্গাপুর এলাকার সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়। গত ২২ এপ্রিল তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা লিয়াকত আলী অভিযোগপত্র দাখিল করেন।
জরুরি অবস্থা জারির পর থেকেই নাদিম মোস্তফা পালিয়ে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫১ ঘ.
bdnews24