ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃবাণিজ্য বাড়াতে ভারত যোগাযোগের পথ ও স্থলবন্দর বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব শিবশঙ্কর মেনন।
বুধবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউট (বিইএ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য জাতীয় বিদ্যুৎ গ্রিড, গ্যাস পাইপ লাইন ও টেলিযোগাযোগের মতো খাতগুলোতেও অংশীদারিত্ব বাড়ানো যেতে পারে। আর তা হলে দুই দেশের অনেক সমস্যারই সমাধান হবে।
পাশাপাশি জল ও বিমানপথে যোগাযোগ বাড়ানোরও প্রস্তাব দেন তিনি। দিল্লি, মুম্বাই, চেন্নাই ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতার মতো ভারতের প্রধান শহরগুলোর সঙ্গে বাংলাদেশের দৈনিক বিমান চলাচলের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, দুদেশের মধ্যকার বাণিজ্য বাধাগুলো দূর করা গেলে আন্তঃবাণিজ্য ও প্রযুক্তি হস্তান্তর বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বাজারও স
bdnews24