২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১

তজুমদ্দিন উপজেলার মৌলভীরচর সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে দুই ট্রলারের জেলেদের সংঘর্ষে বুধবার দুপুরে এক জন নিহত এবং তিন জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 03:20 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ভোলা, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তজুমদ্দিন উপজেলার মৌলভীরচর সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলাকে কেন্দ্র করে দুই ট্রলারের জেলেদের সংঘর্ষে বুধবার দুপুরে এক জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। নিহত জেলের নাম নাজমুল হোসেন (৩৫)। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নেকমত আলীর ছেলে। আহত বাবুল (৩০), মো. আলী (২৮) এবং নেদম আলী (৩০) উপজেলা শহরের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আত্মগোপণে রয়েছেন। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রবিউল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম'কে জানান, দুপুর ১ টার দিকে সুলতান খানের ট্রলারের জেলেদের সঙ্গে হোসেন শিকদারের ট্রলারের জেলেদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত নাজমুল হোসেন গুরুতর অবস্থায় তজুমদ্দীন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই থানার উপ--পরিদর্শক ফজলুল হক জানান, ঘটনাস্থল হাতিয়া উপজেলায় তাই বিষয়টি হাতিয়া থানাকে জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১১৮ ঘ.