২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতাল বিদ্রোহের ১৫২ বছর পূর্তিতে ১২ আদিবাসী নেতাকে সংবর্ধনা

"চিনতে যদি পারো নিজের ধর্ম-ভাষা-সমাজ, তবেই আমরা আনতে পারি আকাক্সিক্ষত স্বরাজ " এ স্লোাগান লেখা ক্রেস্ট দিয়ে ১২ আদিবাসী নেতাকে সংবর্ধনা দেওয়া হলো সাঁওতাল বিদ্রোহের ১৫২ তম বার্ষিকীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

রাজশাহী, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "চিনতে যদি পারো নিজের ধর্ম-ভাষা-সমাজ, তবেই আমরা আনতে পারি আকাক্সিক্ষত স্বরাজ " এ স্লোাগান লেখা ক্রেস্ট দিয়ে ১২ আদিবাসী নেতাকে সংবর্ধনা দেওয়া হলো সাঁওতাল বিদ্রোহের ১৫২ তম বার্ষিকীতে। সাঁওতাল বিদ্রোহের বর্ষপূর্তিতে বুধবার নগরীর নগরীর পদ্মা মঞ্চে আলোচনা সভায় জীবিত ও মৃত মোট ১২ আদিবাসীদের সংবর্ধনা দেওয়া হয়। মরণোত্তর সংবর্ধনা পান আদিবাসী নেতা সারগাম মাঝি, আলফ্রেড সরেন, বাদল মারন্ডি, অনিল কেরকেটা, মুথি হেমব্রক্স, প্রদীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা বিশ্বনাথ টুডু। জীবিতদের মধ্যে সংবর্ধনা দেওয়া হয় অনীল মারন্ডি, রবীন্দ্রনাথ সরেন, বিশ্বনাথ সিং, বিষদ মনি টপ্প ও মুক্তিযোদ্ধা সুধীর মাঝিকে। সভায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, "আদিবাসীদের সাংবিধানিক অধিকার আদায় করতে তাদেরকেই। কেউ অধিকার আদায় করে দেবে না। তাই নিজেদের স্বার্থ ভুলে আদিবাসী স