২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছর কারাদণ্ড

অস্ত্র মামলার কটিয়াদী উপজেলার গৌরিপুর গ্রামের তোতা মিয়াকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আসামীর উপস্থিতিতেই কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মো. জালালউদ্দিন বুধবার এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 02:20 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

কিশোরগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলার কটিয়াদী উপজেলার গৌরিপুর গ্রামের তোতা মিয়াকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আসামীর উপস্থিতিতেই কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মো. জালালউদ্দিন বুধবার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ ফেব্র"য়ারি পুলিশ গৌরীপুর গ্রাম থেকে তোতা মিয়াকে গ্রেপ্তার করে এবং তার ঘর থেকে একটি পাইপগান, দুটি তাজা কার্তুজ ও একটি রামদা উদ্ধার করে। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০০ ঘ.