২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুচরো নোটের বিকল্প স্লিপ, চকলেট আর দিয়াশলাই

সদর উপজেলার বলেয়াপাড়ার সামসউদ্দীন চৌধুরী কালাম সোমবার নাস্তা করতে ঢোকেন তেঁতুলিয়া রোডের নিউ মৌচাক হোটেলে। খাবারের দাম দেওয়ার সময় তার হাতে একটি চকলেট ধরিয়ে দিয়ে বলা হয়, ভাংতি টাকা নেই, তার বদলে এটাই নিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

সাইফুল আলম বাবু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বলেয়াপাড়ার সামসউদ্দীন চৌধুরী কালাম সোমবার নাস্তা করতে ঢোকেন তেঁতুলিয়া রোডের নিউ মৌচাক হোটেলে। খাবারের দাম দেওয়ার সময় তার হাতে একটি চকলেট ধরিয়ে দিয়ে বলা হয়, ভাংতি টাকা নেই, তার বদলে এটাই নিন। এ চিত্র শুধু একদিনের নয়, এক, দুই ও পাঁচ টাকার নোটের সঙ্কটে বেশ কিছুদিন ধরেই পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় চলছে এ ধরনের বিকল্প ব্যবস্থা। কোথাও ব্যবহার হচ্ছে কাগজের টোকেন, কোথাওবা দিয়াশলাই। খুচরা নোট ও কয়েনের তীব্র সঙ্কটে ক্রেতা-বিক্রেতারা প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়ছেন। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী খুচরো নোট সরবরাহ না করায় তাদের এ পথ বেছে নিতে হয়েছে। আর ব্যাংক কর্মকর্তারা বলছেন, চাহিদা মতো সরবরাহ কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে না। গত মঙ্গলবার সরেজমিনে বেশ কয়েকটি স্থানে হোটেল ও পান দোকানে কাগজের টোকেন ও দিয়াশলাই ব্যবহার করতে দেখা যায়। শহরের সিনেমা হল রোডে মৌচাক হোটেল, আরজু হোটেল, নিউ হোটেল, নিউ সাদ্দাম হোটেলসহ প্রায় সব হোটেলে খুচরা অর্থের লেনদেন চলছে স্লিপের মাধ্যমে। এ সব স্লিপে টাকার পরিবর্তে লেখা রয়েছে একটি বা দুইটি পান। ওই এলাকার হাদু মিয়ার হোটেলে বিকল্প হিসেবে দেওয়া হচ্ছে দিয়াশলাই। তেঁতুলিয়া রোডে নিউ মৌচাক হোটেলে খুচরা নোটের পরিবর্তে চকলেট দেওয়া হচ্ছে। কাগজের স্লিপে সংশ্লি