২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তীব্র গরমে দুই অজগর লোকালয়ে

তীব্র গরমে টিকতে না পেরে চট্টগ্রামের পাহাড়ী এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল দুটো অজগর। স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ার পর তাদের ঠাঁই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2007, 10:01 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

চট্টগ্রাম, ২৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তীব্র গরমে টিকতে না পেরে চট্টগ্রামের পাহাড়ী এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়েছিল দুটো অজগর। স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ার পর তাদের ঠাঁই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানার চিকিৎসক ডা. মোরশেদ জানান, মঙ্গলবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদের পাহাড়ী এলাকা থেকে প্রায় ১২ ফুট দীর্ঘ একটি অজগর লোকালয়ে ঢুকে পড়লে এলাকাবাসী সাপটি ধরে ফেলে। স্থানীয় বাসিন্দা মো. আজিম ওই রাতেই অজগরটি চিড়িয়াখানায় হস্তান্তর করেন। রাউজানে বুধবার সকালে আট ফুট দৈর্ঘের আরেকটি অজগর ধরা পরে। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে অজগরটিকে চিড়িয়াখানায় আনা হয়। ডা. মোরশেদ জানান, তীব্র গরমে টিকতে না পেরে অজগরদুটো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। সাপদুটো এখন সুস্থ রয়েছে। দুই নতুন সদস্যকে নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগর পরিবারের সদস্য সংখ্যা হলো ১৩। গত ছয় মাসে বিভিন্ন জায়গায় ধরা পড়া সাতটি অজগর এই চিড়িয়াখানায় ঠাঁই পেয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/জেকে/১৫৪৭ ঘ.