নতুন হারে ভাড়া দিয়ে ন্যাম ফ্ল্যাটে সাবেক সাংসদরাই থাকবেন
ন্যাম ফ্ল্যাটের ২২৮ টি ফ্ল্যাট সাবেক সাংসদদের দখলেই থাকছে। তবে তাদেরকে নতুনভাবে বাড়ানো হারে ভাড়া পরিশোধ করতে হবে। বুধবার আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন পূর্ত মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেন, "ওইসব ফ্ল্যাটে থাকার জন্য তাদের নতুনভাবে নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। আগে মাসে ৬০০ টাকার জায়গায় এখন প্রতিদিন ৪০০ টাকা হারে ভাড়া দিতে হবে।"