২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

পবা উপজেলার ধর্মহাটা হাফিজিয়া মাদ্রাসার কাছে পাট ক্ষেত থেকে মঙ্গলবার আরিফ হোসেন (১৩) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 05:24 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

রাজশাহী, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পবা উপজেলার ধর্মহাটা হাফিজিয়া মাদ্রাসার কাছে পাট ক্ষেত থেকে মঙ্গলবার আরিফ হোসেন (১৩) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পবা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হোসনে আরা জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করা হয়। আরিফকে গলা টিপে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা শিক্ষক হাফেজ জিয়াউর রহমানকে আটক করা হয়েছে। ধর্মহাটা জান্নাতুন-নূর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আরিফ ধর্মহাটা গ্রামের আকবর আলীর ছেলে। হোসনে আরা জানান, আরিফ গত শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিল। এ ঘটনায় আরিফের বাবা পবা থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২৩২৩ ঘ.