২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর তিনটি বোমা উদ্ধার

গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের মাইলমারী গ্রামের একটি বাড়ি থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 04:18 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

মেহেরপুর, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের মাইলমারী গ্রামের একটি বাড়ি থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব- ৬ এর গাংনী ক্যাম্পের উপ-পরিচালক আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে মাইলমারী গ্রামের পালান শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে ওই বোমাগুলো উদ্ধার করা হয়। বোমাগুলো গাংনী থানায় পানিতে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১৭ ঘ.