২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে অপহৃত ডানিডাকর্মীদের জন্য ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম থানচি উপজেলার খিবুরিপাড়া থেকে অপহৃত ডানিডার দুই কর্মীর মুক্তিপণ হিসেবে মঙ্গলবার ৪০ লাখ দাবি করা হয়েছে। অপহরণকারীরা চিঠির মাধ্যমে এ মুক্তিপণ দাবি করেছে বলে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানায়। এদিকে ডানিডার কর্মসূচি সংগঠক হোসেন শহীদ সুমন ও তার গাড়িচালক মো. হানিফকে উদ্ধারে গহীন পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। সোমবার বিকেলে একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের অপহরণ করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বান্দরবান, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম থানচি উপজেলার খিবুরিপাড়া থেকে অপহৃত ডানিডার দুই কর্মীর মুক্তিপণ হিসেবে মঙ্গলবার ৪০ লাখ দাবি করা হয়েছে। অপহরণকারীরা চিঠির মাধ্যমে এ মুক্তিপণ দাবি করেছে বলে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র জানায়। এদিকে ডানিডার কর্মসূচি সংগঠক হোসেন শহীদ সুমন ও তার গাড়িচালক মো. হানিফকে উদ্ধারে গহীন পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। সোমবার বিকেলে একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের অপহরণ করে। বান্দরবান গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুস্তম আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, থানচি উপজেলা থেকে শহরে ফেরার পথে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা থেকে নয় কিলোমিটার দূরে খিবুরিপাড়া এলাকায় তাদের অপহরণ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে খিবুরিপাড়া এলাকার স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, অপহরণকারী পাহাড়িরা একে-৪৭, এম -১৬সহ ভারী অস্ত্র - শস্ত্রে সজ্জিত ছিলো। ঘটনার সময় তারা ডানিডার বিদেশি এক কর্মকর্তার নাম ধরে খোঁজ করে। পরে গাড়িতে থাকা শহীদ সুমন এবং গাড়িচালক মো. হানিফকে অস্ত্রের মুখে ইঞ্জিনচালিত নৌকায় উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মঙ্গলবার চিঠি পাঠিয়ে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে বলে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে কোনও সূত্রই অপহরণকারীদের পরিচয় প্রকাশ করেনি। এদিকে মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে পুলিশ ও বিডিআর ঘটনাস্থল পরিদর্শন করে। সকালে বিডিআর ক্যাবুরি পাড়ায়পাড়া এলাকা থেকে কেউবুড়ি মারমা নামে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে বান্দরবান সেনানিবাসে জেলা প্রশাসক আবদুল মজিদ শাহ আকন্দ জেলা পুলিশ সুপার আবদুল কাদেরসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তৈমু,্ ইকো ডেভেলপমেন্ট এবং হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশন- এর ডানিডা প্রকল্পের গুড গভর্নমেন্স প্রোগ্রাম বিষয়ক একটি সভায় যোগ দিতে সুমন শরীফ থানচি গিয়েছিলেন। অপহরণ ঘটনার পর তিনটি এনজিওর কর্মকর্তারাই থানচি উপজেলায় রওনা হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/আরএআর/বিআর/এমআই/২০২৬ ঘ.