২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা সবার সঙ্গে কাজ করে বাঁচতে চায়

কেউ কেউ আমাদের জন্য আলাদা আশ্রয়ের ব্যবস্থা করার কথা বলেন। আমরা আলাদা থাকব কেন? আমাদের বাহুতেও শক্তি আছে। আমাদের কাজ দিন। আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠীর একজনের কণ্ঠে উচ্চারিত হয় এই দীপ্ত বাসনা। তিনি 'সুস্থ জীবন' এর নির্বাহী পরিচালক। পরিচয় দেন 'মিস লায়লা হিজড়া' নামে। বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা আয়োজিত 'এইচআইভি/এইডস এবং হিজড়া: মিডিয়া এবং অন্যান্যদের ভূমিকা' শীর্ষক অনুষ্ঠানে হিজড়ারা তাদের জীবনের দুর্দশার চিত্র তুলে ধরে আর সবার মতো বাঁচার সুযোগ দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 05:34 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কেউ কেউ আমাদের জন্য আলাদা আশ্রয়ের ব্যবস্থা করার কথা বলেন। আমরা আলাদা থাকব কেন? আমাদের বাহুতেও শক্তি আছে। আমাদের কাজ দিন। আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠীর একজনের কণ্ঠে উচ্চারিত হয় এই দীপ্ত বাসনা। তিনি 'সুস্থ জীবন' এর নির্বাহী পরিচালক। পরিচয় দেন 'মিস লায়লা হিজড়া' নামে। বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা আয়োজিত 'এইচআইভি/এইডস এবং হিজড়া: মিডিয়া এবং অন্যান্যদের ভূমিকা' শীর্ষক অনুষ্ঠানে হিজড়ারা তাদের জীবনের দুর্দশার চিত্র তুলে ধরে আর সবার মতো বাঁচার সুযোগ দাবি করেন। বাধন হিজড়া সংঘের সভাপতি মিস পিংকি বলেন, "যৌনকর্মী নয়, আমরা মানুষ হিসেবে বাঁচার অধিকার চাই। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা চাই। তারপর এইডস নিয়ে চিন্তা করব।" তিনি দাবি করেন , "আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ দেওয়া হোক। কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।" তার কথা: "আমি মনে করি পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ আমরা। মা-বাবা, ভাই-বোনসহ সবাই আমাদের অবহেলা করে। একই মা-বাবার সন্তান হলেও আমাদের কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয় না।" সংগঠনের সাধারণ সম্পাদক জয়া শিকদার বলেন, "আমাদের কোনো সামাজিক মর্যাদা নেই। আমরা সমাজের সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আমাদের বেঁচে থাকার জন্য সমাজে মর্যাদাপূর্ণ সহায়ক পরিবেশ তৈরি করা দরকার।" অনুষ্ঠানের বিশেষ অতিথি ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর রবার্ট ক্যালি বলেন, "হিজড়া স