২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালবাহী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল সাময়িক বন্ধ

আখাউড়ার বড় বাজার এলাকায় সোমবার রাত পৌনে আটটায় একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল পুনরায় শুরু হতে ৩/৪ ঘণ্টা লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 05:00 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আখাউড়ার বড় বাজার এলাকায় সোমবার রাত পৌনে আটটায় একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল পুনরায় শুরু হতে ৩/৪ ঘণ্টা লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আখাউড়া রেল জংশনের সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ রাত সাড়ে নয়টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত পৌনে আটটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন আখাউড়া বড়বাজার অতিক্রম করার সময় বিকট শব্দে ট্রেনের পেছনের দিকের পরপর চারটি বগি লাইন চ্যুত হয়। এতে প্রায় ৫০ ফিট রেললাইন দুমড়ে মুচড়ে যায়। তিনি জানান, একটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। কাজ শেষ হতে হতে ৩/৪ ঘণ্টা লাগবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২২৪৯ ঘ.