২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধে আয়করের তথ্য পেতে দুদকের আইনের সংশোধনী আসছে

ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ততথ্য সংগ্রহে জটিলতা এড়াতে দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ১৯ (১) ধারায় সংশোধনী আনা হচ্ছে। এই সংশোধনীতে তথ্য প্রদানের ব্যাপারে অন্য যে কোন আইনের চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন অগ্রাধিকার পাবে। ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠান কমিশনকে আয়কর সংক্রান্ত তথ্য দিতে বাধ্য থাকবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সোমবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ব্যাপারে ধারণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ততথ্য সংগ্রহে জটিলতা এড়াতে দুর্নীতি দমন আইন, ২০০৪-এর ১৯ (১) ধারায় সংশোধনী আনা হচ্ছে। এই সংশোধনীতে তথ্য প্রদানের ব্যাপারে অন্য যে কোন আইনের চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন অগ্রাধিকার পাবে। ফলে ব্যক্তি বা প্রতিষ্ঠান কমিশনকে আয়কর সংক্রান্ত তথ্য দিতে বাধ্য থাকবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সোমবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ব্যাপারে ধারণা দেন। তিনি বলেন, বর্তমান দুর্নীতি দমন আইনে কমিশন যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইনে এ তথ্য গোপন রাখার বিধান রয়েছে। ফলে এনবিআর ইচ্ছা করলে কোন ব্যক্তি সম্পর্কে তথ্য নাও দিতে পারে। এতে দুর্নীতি দমন কমিশন কোন ব্যক্তি সম্পর্কে তদন্ত ও অনুসন্ধানে প্রতিবন্ধকতার শিকার হতে পারে। তিনি জানান, এ অবস্থা থেকে উত্তরণে দুর্নীতি দমন আইনের ওই ধারায় সংশোধনী আনা হচ্ছে। 'অন্য কোন আইনে যাই থাকুক না কেন, দুর্নীতি দমন আইন অগ্রাধিকার পাবে'