২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব খালেদার কাছে পৌঁছানো সম্ভব হয়নি

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ঘোষিত দলের সংস্কার প্রস্তাব সোমবার রাতেই দূতমারফত চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। তবে ঢাকা সেনানিবাসে বাহকের প্রবেশের অনুমতি মেলেনি বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া ঘোষিত দলের সংস্কার প্রস্তাব সোমবার রাতেই দূতমারফত চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। তবে ঢাকা সেনানিবাসে বাহকের প্রবেশের অনুমতি মেলেনি বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের সহদপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ সংস্কার প্রস্তাবের কপি নিয়ে রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার শহীদ মইনুল সড়কের বাসভবনে রওনা হন। কিন্তু তিনি সেনানিবাসে প্রবেশের অনুমতি পাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/এমএইচবি/২১৩২ ঘ.